1

একলা মেয়েটা

By

      মেয়েটা  খুবই একা কিন্তু কাউকে বুঝতে দেয়না । সে ও চেয়েছিল বাকি সবার মতো জীবনের তালে তাল মেলাতে  । যৌবনের প্রথম আধ্যায় তে আরও পাঁচটা মেয়ের মতো সে ও জীবনজোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়েছিল একটু প্রেমের আশায় । ভালোবাসা কতোটা পেয়েছিলো তা জানিনা তবে দুঃখ অনেকটা পেয়েছিলো সে । তাই বোধয় আজ ভালোবাসার প্রতি কোন ভালোবাসা নেই তার ।

      জীবন তাকে শিক্ষা দিয়েছে কঠোর ভাবে  ,  সে শিক্ষা কোন বইতে পাওয়া যায় না । রাতে চোখ বন্ধ করে শুয়ে যখন ঘুম আসেনা তখন স্মৃতি গুলো আবার নারা দিয়ে ওঠে বার বার । অনেক কষ্ট করে সেগুলোকে সরিয়ে রেখে একটু ঘুমোবার চেষ্টা করে । মাঝে মাঝে ভাবে আবার নতুন করে সবকিছু শুরু করবে কিন্তু কোন এক অজানা ভয় তাকে বার বার আটকে দেয় । আগের মতো কষ্ট পেতে সে আর চায় না ।

      রূপকথায় পড়া স্বাপ্নের রাজকুমার খুজেছিল সে একদিন , কিন্তু ভুলে গেছিলো যে , সে নিজে কোন রাজকন্যা নয় । তাই রাজসুখ টা তার কপালে নেই । এখন সে বুঝেছে সব তাই কোন রাজকুমারের প্রতি তার আর মোহ নেই । ধুলো মাখা অগোছালো গারিব  ছেলে টা আজ তার কাছে রাজকুমারের থেকে বেশি  মুল্যবান ।

1 comments:

Titli

jah...emotional kore dili to..valo laglo jodio.:)

Post a Comment

Siguiente Anterior Inicio
 
Designed By © Nihar