আশা করি এখন তুই ভালোই আছিস । তোকে অনেক দিন থেকে এটা লিখবো ভেবেছিলাম , সাহস হয়নি কোনদিন । আজ আর না লিখে পারলাম না রে । ভুল ভাবিস না প্লিজ ।
হ্যা , আমি তোকে ভালোবাসি । সেই প্রথম যেদিন দেখেছিলাম ,সেদিন থেকেই । প্রেমটা বড় অদ্ভুৎ জানিস ! মানুষটাকে পুরো পালটে দেয় । আগে সন্ধ্যা বেলা মাঠে বসে বন্ধু দের সঙ্গে আড্ডা দিতে বেশ লাগতো , এখনো মাঠে যাই কিন্তু আড্ডা টা আর জমে না । মাঠের কোনে বাদাম গাছ টায় হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি । বসন্তের সন্ধ্যায় দখিনা হাওয়া আমার মনটাকে দুলিয়ে চলে যায় । আকাশের দিকে তাকিয়ে গুটি কয়েক মেঘের কুন্ডলি আর একগুচ্ছ মিটমিটে তারার মাঝে যখন নিরেট গোল পূর্ণিমার চাঁদ টাকে দেখি , তখন বুকের ভেতর টা এক অজানা কারনে খুশি তে ভরে ওঠে । তোর মুখ টা আমি ওই চাঁদের মধ্যে দেখতে পাই । যেন তুই একগাল হেসে আমার দিকে তাকিয়ে আছিস । গাছের পাতার ফাক দিয়ে চাঁদের আলো এসে যখন আমার গায়ে পরে , মনে হয় তুই যেন জরিয়ে ধরেছিস আমায় । নিস্তব্ধ সন্ধ্যায় যখন গাছের পাতা গুলো হাওয়ায় দুলে একটু শব্দ করে , মনে হয় তুই যেন আমার কানে কানে কিছু একটা বলে গেলি । মেঘ , চাঁদ , হাওয়া , পাতা এসব আগেও ছিল কিন্তু ওরা এর আগে কোনোদিন আমায় অবাক করেনি এরকম । আগে শুধু অগুলোকে দেখতাম , এখন অনুভব করতে পারি নিজের মধ্যে ।
স্কুলে রোজ যখন তুই পড়া শুনিস মন দিয়ে , আমি তখন শেষ বেঞ্চ থেকে মন দিয়ে শুধু তোর দিকে তাকিয়ে থাকি । পড়া আর আজকাল শোনা হয় না । স্কুলের অ্যানুয়াল ফাংশানে তোর আবৃতি করা কবিতা টা আমি পুরোটা মুখস্ত করে নিয়েছি , একদিন তোকে শোনাবো বলে । এখন আমি রোজ তারাতারি ঘুম থেকে উঠি তোকে দেখার জন্য । রোজ সকালে যখন আমার বাড়ির সামনে থেকে টিউশন যাস আমি ছাদ থেকে উকি মেরে দেখি । মা একটু অবাক হয়েছেন এখন রোজ এত তারাতারি ঘুম থেকে ওঠার জন্য । তোর একটা রুমাল হয়তো হারিয়ে গেছে তাইনা ? ওটা তুই ক্লাসে ফেলে রেখে গেছিলি । আমার কাছে ই আছে এখন , যত্ন করে রেখে দিয়েছি ওটা ।
সেদিন তোকে আমি পুকুর ধারে দেখেছিলাম , যখন তুই ঘাটের পারে বসে জলে পা দোলাচ্ছিলি আর গুন গুন করে কি যেন একটা গাইছিলি । তোর জলে ভেজা পায়ে নূপুর টা হিরে বসানো গয়নার থেকেও বেশি সুন্দর লেগেছিল আমার । মনে হয়েছিল , জলের সঙ্গে মিশে গিয়ে একবার ছুয়ে আসি তোকে । গলাপি ঠোঁটে হাসি মুখ টা কিছুতেই ভুলতে পারিনি এখনো । মনে হয়েছিলো তোর কলে মাথা দিয়ে শুয়ে জীবনের সব একাকীত্ত জলাঞ্জলি দিয়ে দি । তুই যেন তখন আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাথ বুলিয়ে দিস । নাহয় কিছুক্ষন দুজনে দুজনার দিকে তাকিয়ে থাকব একদৃষ্টে । পৃথিবীর সব বাধা বিঘ্ন উপেক্ষা করে আমি একবার জরিয়ে ধরব তোকে ।
অগোছালো জীবন টা একটু গোছাতে শিখেছি এখন । আগে বাবার মার খুব ভয় পেতাম , এখন তোকে হারানোর ভয়টা সেটার থেকেও অনেক অনেক বেশি । ভালোবাসা সত্যিই মানুষকে পালটে দেয় । তোর উত্তরের আশায় রইলাম ।
~ইতি অনিরুদ্ধ



