6

অনেক স্বপ্ন

By


    আমি মধ্যবিত্ত বাঙালি , যার মাসের শেষ কটা দিন চলে পরের মাসের মাইনের অপেক্ষায় । যে মাস গুলো ৩১ দিনে , সেগুলোর শেষের একটা বেশি দিন চালাতে পকেটে টান পরে । আমি সেই বাঙালি যারা ট্যাক্সি চরার আগে পকেটে হাথ দিয়ে দুবার ভাবে ।  আমাদের কাছে ঘুরতে জাওয়া মানে পুরী আর বাইরে খাওয়া মানে ঝালমুড়ি । আমি সেই লোক , যে বড় পাঁচতারা হোটেলের সামনে থেকে যাবার সময় সেদিকে তাকিয়ে ভাবে " একদিন আমিও আসব এখানে " । কিন্তু সেই একদিন টা আর কোনদিন আসে না । সিগারেট টা আমাদের কাছে বিলাসিতা তাই বিড়ি ধরাতে ধরাতে দোকানের সিগারেটের প্যাকেট টার দিকে একবার চোখ বুলিয়ে নি । অফিসের বড়বাবু যখন নতুন স্মার্টফোন কিনে সেটা সবাইকে দেখায় তখন আমি আমার পকেটে হাথ দিয়ে পুরনো সাদাকালো ফোনটা তে একবার হাথ বুলিয়ে নি , একটা দীর্ঘনিশ্বাস বেরিয়ে আসে ।

    বিপিন গাঙ্গুলি স্ট্রিট এর আমার বাড়ি টার আমার ই মত জরাজীর্ণ  দশা । বর্ষাকাল টা খুব কষ্টের , ছাদ থেকে জল চুয়ে পরে দেয়াল বেয়ে , মেরামতির টাকা টুকু জোগার করা হয়ে ওঠে না । অফিসের জুতোটা আজ তিন বছর হয়ে গেছে , তালি দিয়ে দিয়ে জুতোটার আসল অংশ আর কিছু বাকি নাই । মুচি টাও আর সেলাই করতে চায় না  , বলে " নতুন কিনে নিন বাবু " । রোজ দোকানের  সামনে গিয়ে ভাবি পরের মাসের মাইনে টা পেলে আমিও একটা ভালো জুতো কিনব , কিন্তু কেনা হয়না । জুতোর টাকা ছেলের নতুন বই কিনতে দিয়ে দিতে হয় , ভাবি এই মাস টাও সেলাই করেই চালিয়ে দেব । মেয়ে টা বড় হয়েছে , বিয়ে দিতে তো অনেক খরচা  তাই প্রতি মাসে টাকা জমাতে হয় । আমার জামা টা পুরনো রংচটা , তাতে কি  ! মেয়েটাকে একটা লাল বেনারসি দেবো , সেদিন দেখে এসেছি । দারুন মানাবে ওকে ।  ছেলেটার মাথা ভালো লেখাপরায়, ইঞ্জিনিয়ারিং পরার ইচ্ছে ওর । কিন্তু অতো টাকা কোথায় পাই ! রাতে বিছানায় শুয়ে মনকে সান্তনা দি " ভগবান সব ঠিক করে দেবে " ।

    আমাদের মত লকেদের বোধহয় স্বপ্ন  দেখাও পাপ , কিন্তু স্বপ্ন আমার ও ছিল । বড় ফ্ল্যাট গুলোর সামনে দারিয়ে ভাবতাম একদিন আমার ও এখানে ঠাই হবে । আর পাঁচটা লোকের মত আমার ও স্বপ্ন ছিল একটা গাড়ি কেনার কিন্তু বাস ট্রাম এর ভিরে কখন যেন সেই গাড়ি কেনার স্বপ্নটাই হারিয়ে গেছে ।

    তবু আমি স্বপ্ন দেখা ছারি না , হয়ত একদিন সকালে উঠে দেখব আমিও বড়লোক হয়ে গেছি  । বড় একটা বাড়ি , দু তিনটে গাড়ি , চারিদিকে চাকর বাকর , দামি দামি জিনিসে আমার ঘড় সাজানো । এই ছোট্ট আশাটা ই তো আমায় এগিয়ে চলার শক্তি যোগায় ।


2

একলা রাতে

By

  রাত শেষ হতে তখন বেশি বাকি নেই কিন্তু ঘুম আসে না চোখে ।  কোন দুর ঝোপ থেকে আসা ঝিঝি র ডাক নিস্তব্ধ রাতকে আবার জাগিয়ে তোলে । মাঝে মাঝে একটা দমকা হাওয়া এসে জানালা টাকে  নারিয়ে চলে যায় । জানালার কাঁচ থেকে আসা হাল্কা চাঁদের আলো যখন অন্ধকার কে উপেক্ষা করে উকি দেয় আমি তখন চুপ করে শুয়ে থাকি তোর অপেক্ষায় । জানি তুই আসবি না , তাও এক অজানা কারনে অপেক্ষা । অন্ধকারের মাঝেও তোর মুখ টা পরিস্কার ভেসে ওঠে। কোন অদৃশ্য রুপে তুই যেন ছুয়ে চলে যাস আমায় । গা কাঁটা দেয় তোর ছোঁয়া তে , কিন্তু কোথায় তুই ? ছোঁয়া টা তো মনের ব্যামো  আর মন টা তো বরোই অবুঝ ।

  সারা দিনের ক্লান্তির সঙ্গে স্মৃতি গুলো যুদ্ধ করে যায়। স্মৃতি গুলো দেয়না ঘুমোতে আর ক্লান্তিতে চোখ বুজে আসে । অবশেষে ক্লান্তির জয় হয় , ঘুম নেমে আসে চোখে । 

  কিন্তু স্মৃতি গুলো স্বপ্ন হয়ে তখনো তারা করে বেরায় ।
Siguiente Anterior Inicio
 
Designed By © Nihar