0

তোরা ভালো থাক

By



    আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমায় পাগল ভাবে । আগে একটু খারাপ লাগতো ঠিক ই কিন্তু এখন এটাকে ই উপভোগ করি । পাগলামি টা আজকাল মস্তিস্ক থেকে অস্থি সব জায়গায় ছেয়ে গেছে । আর পাঁচ জন লোকের মতো সাধারন ভাবে জীবন জোয়ারে গা ভাসিয়ে দেয়া টা কোনো দিন ই আমার স্বভাবে ছিল না । এই মহানাগারী তে রোজ কতো লোক দেখি , তাদের চেহারা আর পোষাক টা বাদ দিয়ে বাকি সবটুকুর মধ্যে কতো মিল । সবাই একে অপরের থেকে নকল করতে ব্যাস্ত  ।  সেই বিরাট জনসমূদ্রে দারিয়ে একটু আলাদা হয়ে থাকাটা খুব আনন্দের । সবাই জীবন যুদ্ধে ব্যাস্ত , শুধু সবার  যুদ্ধের ধরন টা একটু আলাদা ।

    আজকাল অনেকে এরিয়ে যাবার চেষ্টা করে । তাদের কেও জানাই ধন্যবাদ , কারন তাদের জন্য আমি আবার নতুন করে কিছু জিনিস ভাবার সুযোগ পাই । তোরা ভালো , তোরা ভালো ই থাক  । বেশি ভালো হতে গিয়ে নিজেকে পালটাতে পারবো না রে  !

0 comments:

Post a Comment

Siguiente Anterior Inicio
 
Designed By © Nihar